কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিশা 


টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কদিন আগেই রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার (৮ জানুয়ারি) হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরলেন তিশা-ফারুকী দম্পতি।

জনপ্রিয় দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রেখেছেন তারা।

তাদের কন্যার নাম ইলহাম নুসরাত ফারুকী।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার ৯ সেকেন্ডের একটি সাদা কালো ভিডিও শেয়ার করেছেন তিশা। যেখানে দেখা যায়, গাড়িতে বসে আছেন তিশা, কোলে মেয়ে ইলহাম। কোলে থেকেও মায়ের হাত মুঠোয় ধরে আছে।

ভিডিওর ক্যাপশনে তিশা লিখেছেন, ছোট্ট ইলহাম মায়ের হাত শক্ত করে ধরে আজ বাসায় ফিরলো। ফারুকী, ইলহাম ও আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই- যারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার (৫ জানুয়ারি) কন্যা সন্তান হওয়ার খবর সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন তিশা ও ফারুকী দুজনেই। এর আগে গেল বছরের ২৮ ডিসেম্বর ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে ঘরে নতুন অতিথি আসার খবর জানান ফারুকী-তিশা দম্পতি।


Copyright (c) 2019-2026 bzamin24.com