জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছিল তা শেষ হয়েছে । বেগম খালেদা জিয়ার জামিন পাওয়ার আশায় বসে আছেন বিএনপির বহু নেতা-কর্মীরা।
খালেদা জিয়ার জামিন শুনানিকে বিবেচনায় রেখে গতকাল বিকাল থেকেই সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ এজলাসে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
উচ্চ আদালত ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে কাল বিকাল থেকে। গত বৃহস্পতিবার এ মামলার শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোলের কারণে এবার আপিল বিভাগের এক নম্বর এজলাসে (প্রধান বিচারপতির এজলাস) বসানো হয়েছে আটটি সিসিটিভি ক্যামেরা। স্বাধীনতার পরে ইতিহাসে এই প্রথমবার উচ্চ আদালতের কোনো এজলাসে ক্যামেরা বসানোর ঘটনা ঘটলো।