সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫


রাজধানীর সদরঘাট টার্মিনালে বার্দিং করার সময় তাসরিফ লঞ্চের দড়ি ছিঁড়ে তার আঘাতে পাঁচজন নিহত হয়েছে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু।

নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com