রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মাজারুল ইসলাম রানা (২৬) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে নিউমার্কেট থানাধীন মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাজারুল ইসলাম পুলিশের আ্যন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দিগলদী গ্রামের শফিউল্লাহ ভৃইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গণি জানান, বিষয়টি সিনিয়র অফিসার, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও গোয়েন্দা পুলিশকে জানানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাজারুল ইসলাম আত্মহত্যা করেছেন কি না তা নিশ্চিত নয়। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।