রাজধানীতে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


রাজধানীতে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে খিলগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)।জাতীয় পরিচয়পত্র দেখে তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। বিধান বিশ্বাসের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। তিনি মৃত ওশীনী বিশ্বাসের ছেলে। অন্যদিকে এনতারুজ্জামানের বাড়ি রাজধানীর ভাটারা থানা এলাকায়। তিনি আব্দুস সালামের ছেলে।

খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা টহল টিম তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আমরা ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা করছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com