কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়


বিতরণ গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার চার ঘণ্টা নারায়ণগঞ্জের তারাবো হতে আড়াইহাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট চার ঘণ্টা তারাবো হতে আড়াইহাজার পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।


Copyright (c) 2019-2026 bzamin24.com