রাজধানীতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬৪


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে ৬৪ জনকে গ্রেফতার করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪২১ পিস ইয়াবা, ৮টি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।

এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com