রাজধানীর কাফরুলে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার


রাজধানীর কাফরুলের বাইশটেকি এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে সিমা আক্তার (৩৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

কাফরুল থানা উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে কাফরুলের বাইশটেকি ইমাম নগর এলাকায় একটি সাততলা বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর শরীরে ডান পাশের অংশের পেছন সাইডে পোড়া ছিল এবং পিঠে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতক পালিয়েছে।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। স্থানীয় শাহজাহান সিকদারের স্ত্রী তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com