রাজধানীর মহাখালীতে সাততলা বস্তীতে আগুন


রাজধানীর মহাখালীতে সাততলা বস্তীতে আগুন লেগেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com