মগবাজারে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাতিরঝিল থানার এসআই হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। নিহত দুজন মোটরসাইকেলে ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com