মগবাজারে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত


রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম সুমন দাস (৪৫)। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকতেন। তবে অপর আরোহীর পরিচয় জানা যায়নি। নিহত দুজন মোটরসাইকেলে ছিলেন।

কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিগন্যাল থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুত রেললাইন পার হতে চায়। তখন ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com