মুজিব বর্ষের অতিথিদের শুভেচ্ছা জানাতে সমাবেশ


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকীতে ঢাকায় বিশ্ব নেতাদের আগমনকে সু- স্বাগতম জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌতিক। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন গনি মিয়া বাবুল, সভাপতি - বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, মো. গোলাম মোস্তফা ভূইয়াসহ প্রমুখ।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com