গ্রাফিক নভেল ‘মুজিব’র সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন


গ্রাফিক নভেল ‘মুজিব’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে মাসব্যাপী 'অমর একুশে গ্রন্থমেলা' উদ্বোধনের পর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্টলে গিয়ে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

মোড়ক উন্মোচনের পর প্রধানমন্ত্রীর হাতে গ্রাফিক নভেল মুজিব-এর সপ্তম খণ্ড তুলে দেন সিআরআইয়ের ট্রাস্টি ও গ্রাফিক নভেল 'মুজিব' সিরিজের প্রকাশক বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

এ সময় বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ মোড়ক উন্মোচনের সময় উপস্থিত অন্যান্য অতিথিদের হাতেও এক সেট করে বই তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী দীপু মণি, সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, বইটির সম্পাদক শিবু কুমার শীল, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় প্রমুখ।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com