বিরামপুরে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল


দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিরামপুর উপজেলা ও পৌর শাখার একাংশের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছায়েবীন আলম ও ছাত্রদল নেতা হাসিন ইশরাক সরকারের নেতৃত্বে শনিবার (১৯ জুলাই) বাদ মাগরিব পৌর শহরের একটি কওমী মাদ্রাসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এসময় ছাত্রদল নেতা শিহাব, হানিফুর, নীরব, হাবিব, রকিব, শাওন সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া অনুষ্ঠানে গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com