কেরানীগঞ্জে ৭২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩


ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ৭২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লিটন (২৬), আসলাম মাতব্বর (২৪), মো. শাহাজাহান (২৫)।

আজ বিকাল ৫ টায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ জানতে পারে কুমিল্লার বুড়িচং থেকে কাভার্ড ভ্যান করে তিন মাদক ব্যবসায়ী কেরাণীগঞ্জ মডেল থানার জনি টাওয়ার কদমতলীগামী বন্দডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ( ২১ লাখ ৬০ হাজার টাকা) তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ। মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। মূলত এরা কুমিল্লা থেকে মাদক এনে ঢাকা, কেরাণীগঞ্জ ও মাদারীপুর এর বিভিন্ন জায়গায় মাদকের বড় বড় চালান সরবারহ করে থাকে।


Copyright (c) 2019-2026 bzamin24.com