সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া এ,এ,এবং এন,ইউ উচ্চ বিদ্যালয় ও ইউসুফদিয়া আলিম মাদ্রাসার ২০২১ সালের এস, এস, সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা জহুরুল হক, প্রধান শিক্ষক শাহ আলম, নুর মোহাম্মদ তোতা মিয়া, বেলায়েত হোসেন, ইদ্রিস আলী, শওকত আলী, নুরুদ্দিন মাষ্টার, শিক্ষক মাইনুল ইসলাম, ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশনের সদস্য তাজুল ইসলাম, হাসিবুল হাসান, কামরুল হাসান, শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় জানান ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com