রতনকান্দি খোলাবাড়ী ঈদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন 


সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের খোলাবাড়ী ঈদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

রবিবার বিকেলে খোলাবাড়ী ঈদগাহ মাঠ সংস্কারের কাজের জন্য সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বিশেষ বরাদ্দকৃত অর্থ প্রদান করে।

উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন, ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম জুড়ান। এসময় রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, রতনকান্দি ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, বাহুকা কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ২,খোলাবাড়ী ঈদগাহ মাঠের সভাপতি জয়নুল আবেদীন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় ও প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সহধর্মিণীর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকায় তার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com