বিরামপুরের দিওড় ইউনিয়নে মসজিদের কাজে আব্দুল মালেকের টাইলস প্রদান


দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রায় সকল মসজিদে পর্যায়ক্রমে প্রত্যেক শুক্রবারে সংশ্লিষ্ট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে স্ব স্ব মসজিদের কাজের জন্য টাইলস সহ অন্যান্য সরঞ্জামাদি প্রদান করে থাকেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক মন্ডল। তারই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর, শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ ও ইউনিয়নের কঞ্চিগাড়ি জামে মসজিদের গ্রামবাসির দাবী অনুযায়ী মসজিদে নির্মাণ কাজের জন্য টাইলস প্রদান করেন তিনি।

ইউনিয়নের সাধারণ মানুষ জানিয়েছেন, মালেক মন্ডল জনপ্রতিনিধি না হয়েও সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যাবস্থাপনা, রাস্তা-ঘাট সংস্করণ, পানির ড্রেনের সমস্যার সমাধান, করোনা ক্রান্তিকালে মাস্ক বিতারণ ও ত্রাণ বিতরণসহ আর্থিক সাহয্য-সহযোগীতা মূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এমন একজন ব্যক্তিকে এলাকার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে জানান দিওড় ইউনিয়নবাসী।


Copyright (c) 2019-2026 bzamin24.com