মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন পৌর মেয়র লিয়াকত আলী টুটুল


দিনাজপুরের বিরামপুরে পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের শিমুলতলী গড়েরপাড় জামে মসজিদে শুক্রবার (১৬ অক্টোবর) জুম্মার নামাজ শেষে মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল।

এ সময় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী মুরাদ হোসেন, মাদ্রাসার সভাপতি-সম্পাদক ও মসজিদের ইমাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র লিয়াকত আলী সরকার বলেন, পৌরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় এবং আমার মরহুম পিতার আদর্শে জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। পৌরবাসী সাথে থাকলে ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মেয়র লিয়াকত আলী সরকার টুটুল একজন ধর্মপরায়ণ মানুষ হিসেবে পৌর শহরের ইসলামপাড়া, কৃষ্টচাঁদপুর, মির্জাপুর, নতুন বাজার, চরকাই, প্রস্তমপুর সহ বিভিন্ন মহল্লার জামে মসজিদ সমূহের উন্নয়নকল্পে আর্থিক অনুদান দিয়ে ও বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com