নাগেশ্বরীতে দরিদ্র জনগোষ্ঠিকে গরু প্রদান


কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাস করণ প্রকল্পের অধীনে নাগেশ্বরীতে প্রান্তিক জনগোষ্ঠিকে ১টি করে বকনা গরু দিয়েছে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া।

মঙ্গলবার পৌরসভার কুটি পয়রাডাঙ্গা স্কুল মাঠে এর উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।

এদিন প্রথম পর্যায়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চরা লীয় ৬ ওয়ার্ডের ২১০টি দরিদ্র পরিবারকে ৪০ হাজার টাকা মুল্যের ১টি করে বকনা গরু দেওয়া হয়। পরবর্তীতে পৌরসভাসহ উপজেলার সব ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবারকে এ সহায়তা দেয়া হবে।

পরবর্তী ৬ মাস পর্যন্ত গরু রক্ষণাবেক্ষনের জন্য প্রত্যেককে আরও ৫ শত করে টাকা দেয়া হবে।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, প্রকল্প উপ পরিচালক ড. মেহেদী মোহাম্মদ, পল্লী উন্নয়ন একাডেমী উপ পরিচালক শাহরিয়ার মোহাম্মদ, প্রকল্প সংযুক্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমী সহ পরিচালক আশরাফুল আলম প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com