পাবনায় শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ 


পাবনার অন্যতম পরিবহন সংস্থা সরকার ট্রাভেলস এর মালিক এবং পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এমএ কাফী সরকারের ব্যাক্তিগত উদ্যোগে সোমবার করোনা দুর্যোগে কর্মহীন ৩শ শ্রমিকের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সরকার ট্রাভেলস গ্যারেজে এমএ কাফী সরকারের পক্ষে পরিবহন শ্রমিকদের হাতে এ সব উপহার তুলে দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, সরকার ট্রাভেলস ম্যানেজার সন্টু মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com