ঠাকুরগাঁওয়ে করোনা জয় করে বাড়ি ফিরলেন ১৪ জন


নোভেল করোনা ভাইরাসকে (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ১৪জন ব্যক্তি। সোমবার জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সুস্থদের ফুলেল শুভেচ্ছা জানান।

সুস্থ্যদের মধ্যে দুই নারী এক শিশু ও ১১জন পুরুষ রয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ মাহ্ফুজার রহমান সরকার এ বিষয়টি বাংলাদেশ জমিনকে নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া ব্যক্তিদের দুইদফা নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের শরীরে আর কোন উপসর্গ না থাকায় স্বাস্থ্য বিভাগ ওই ১৪জন ব্যক্তিকে সুস্থ্য হওয়ার ছাড়পত্র দেয়।

তবে তাদেরকে বাড়িতে থেকে ৭দিনের হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। ৭দিন পর আবারও তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাকরা হবে।

জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২৪জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪জন। আইশোলেশনে আছে আরো ১০জন। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ৮২১জন ব্যক্তির।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com