বিরামপুরের দিওড় ইউনিয়নের শেয়ালা গ্রামবাসীর পাশে আব্দুল মালেক


করোনা ভাইরাসকে প্রতিহত করতে দেশের বিভিন্ন স্থানে লকডাউন ঘোষনা করেছে সরকার। যে কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। নেই কোন আয়-রোজগার। দীর্ঘদিন যাবৎ মানুষ বেকার হয়ে ঘরবন্দি।

করোনার এই সংকটময় মূহুর্তে নিয়মিত চলমান কর্মসূচীর অংশ হিসেবে নিজ তহবিল হতে খাদ্যসামগ্রী সহায়তা নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের শেয়ালা গ্রামের ৪০ টি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মলেক।

বুধবার (৬ মে) বিকালে শেয়ালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাদের মাঝে এসব খাদ্রসামগ্রী প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে- চাল, আটা, ইফতার সামগ্রী, শাক-সবজি ইত্যাদি।

আব্দুল মালেক বাংলাদেশ জমিনকে বলেন, সাধারণ মানুষের প্রতি ভালোবাসায় ও এমপি শিবলী সাদিক মহোদয়ের অনুপ্রেরণায় দরিদ্র পরিবারগুলোর মাঝে নিজের সাধ্য অনুযায়ী খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করে যাচ্ছি। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে তিনি সমাজের সকল বৃত্তবানদেরকে অসহায়দের পাশে এগিয়ে আসারও আহ্বান জানান।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com